দক্ষিণ পূর্ব

ষোলশহরে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক ওষুধ, গ্রেপ্তার ২

RAFIQ HYDER
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫
পঠিত :
ষোলশহরে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক ওষুধ, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক:  

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল ও অবৈধ সেক্সের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে এ অভিযান চালানো হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই যুবক—আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিনকে (২০) গ্রেপ্তার করা হয়।

অভিযানে তিন বস্তা ট্যাবলেটের কৌটা, আট বস্তা কথিত ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল রঙের পাউডার প্যাকেট উদ্ধার করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেনপাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ষোলশহর এলাকার রোকসানা বেগম নামে এক মহিলার টিনশেডের ঘর থেকে ৪৫০ কৌটা যৌন অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ, ১৮’শ পিস যৌন উত্তেজক পাউডার জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা। অভিযানের সময় রোকসানা বেগমকে পাওয়া যায় নি। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।