দক্ষিণ পূর্ব

সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৮:৩২ সকাল
পঠিত : ৩০
সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

Degchibarictg
সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা না করলেও ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবে বলে যে বক্তব্য দিয়েছে, সেটিই সরকার প্রত্যাশা করে। তবে বিরোধী দলের বক্তব্য ও সাংবিধানিক সংস্কারে তাদের ভূমিকার মধ্যে সামঞ্জস্য থাকা উচিত।

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাই; যে সংশোধনীকে অনেকে সংস্কার বলতে পারেন।’

তিনি বলেন, ‘তারা সংস্কার বলে যদি তুষ্ট থাকেন, আমাদের আপত্তি নেই। কিন্তু তারা এই সংবিধান সংশোধনীতে বিরোধী দল হিসেবে সহযোগিতা এখনো পর্যন্ত করছে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা শুনেছি গতকাল, বিরোধীদলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই।’

বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল-ত্রুটি ধরে দেবেন, এটাই আমরা চাই। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে।’


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।