সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-০১ (মীরসরাই) আসনের শামছুন্নাহার বেগম। তিনি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সোমবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জামায়াতের উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার।
পেশাগত জীবনে শামছুন্নাহার বেগম হাটহাজারীর রহিমপুর আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠানটি পূর্বে ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত ছিল। তিনি নন-এমপিওভুক্ত শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে অবদান রেখে চলেছেন।
মীরসরাই উপজেলার এই কৃতী নারীর মনোনয়নের খবরে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।