দক্ষিণ পূর্ব

সংসদে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে মীর হেলাল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ১০
সংসদে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে মীর হেলাল

প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব বণ্টন করেছে সরকার। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কারা সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি অনুপস্থিত থাকলে ওই মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সাচিং প্রু। তাঁর অনুপস্থিতিতেও জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর হেলাল।


মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে নির্ধারিত বিকল্প ব্যক্তি সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।


এতে আরও বলা হয়, এ বিষয়ে এর আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।