দক্ষিণ পূর্ব

সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে : বক্কর

sathi
প্রকাশ : ৭ মার্চ ২০২৫
পঠিত :
সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে : বক্কর
ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভূলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, তখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। এতে জনগণ মনে করছে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার অভিপ্রায়ে আন্দোলনের একটি শক্তি হঠাৎ নিজেদের মতবাদ দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। এ কারণে জনগণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের কারণে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।

তিনি শুক্রবার (৭ মার্চ) বিকালে নগরীর ২ নং গেইটস্থ কর্ণফুলী কমপ্লেক্সের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় মাহে রমজান উপলক্ষে পাঁচলাইশ থানা তরুণ দলের উদ্যোগে সু‌বিধা ব‌ঞ্চিত মানু‌ষের মা‌ঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনকল্যাণমূলক কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। একই সঙ্গে বেকার যুবকদের জন্য ভাতা প্রদান এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব এলাকায় শিল্পায়ন ও কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তনে কাজ করা হবে।

পাঁচলাইশ থানা তরুন দ‌লের সভাপ‌তি মো. সে‌লিম বাবুর সভাপ‌তি‌ত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক কামরুল হো‌সেন কুতুবীর প‌রিচালনায় বিশ‌ষে অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস‌্য স‌চিব ইঞ্জিনিয়ার জ‌মির উ‌দ্দিন না‌হিদ, ৪২ নং সাংগঠ‌নিক ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি শা‌য়েস্তা উল্লাহ খাঁন, সা‌বেক সাধা‌রন সম্পাদক‌ মো. হাসান, তরুন দ‌লের কেন্দ্রীয় সহ সভাপ‌তি লায়ন রা‌সেল মির্জা, রিয়াদ বিএন‌পির সভাপ‌তি ফজলুল ক‌রিম টিপু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‌্য ফ্রন্টের সদস্য রু‌বেল দাশ, তরুন দ‌লের কেন্দ্রীয় সহ সাংগঠ‌নিক সম্পাদক দিদার হো‌সেন। উপস্থিত ছিলেন যুবদল নেতা আমিন উল্লাহ, মো. হাসান, আবদুল মান্নান, রানা মাহমুদ, সাইফ ইকবাল, আব্দুল খালেদ নয়ন, শাহেদী হোসাইন জুয়েল, রিফাত, পাঁচলাইশ থানা তরুন দ‌লের সাধারন সম্পাদক মো. ফরুক হো‌সেন প্রমুখ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।