দক্ষিণ পূর্ব

সন্ত্রাসীদের বিচার দাবিতে চবি শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

RAFIQ HYDER
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
সন্ত্রাসীদের বিচার দাবিতে চবি শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনায় সন্ত্রাসীদের  বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। 

সোহরাওয়ার্দী হল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট মোড় হয়ে কাটা পাহাড় রাস্তা দিয়ে শহীদ মিনার চত্বর ঘুরে ফের জিরো পয়েন্টে এসে শেষ হয়। এসময় উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন চবি শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। 

এতে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। 

মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, জুলাই আন্দোলনের পর আমরা কয়েকবার নতুন প্রশাসনকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য নানা বিষয়ে পদক্ষেপ নিতে বলছি। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি যার ফলে আজকে বিশ্ববিদ্যালয়ে এতবড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমাদের ভাইদের ডেকে নিয়ে যারা মাইর খাওয়াইছেন তাদেরকে প্রশাসন শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। যে শিক্ষার্থীরা জোবরা গ্রামের কোন পথ ঘাট চিনেনা অচেনা জায়গায় নিয়ে ছেড়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে তাদের শনাক্ত করে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। 

সমাবেশের সমাপনী বক্তব্যে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, জোবরার যে সন্ত্রাসীরা আমার ভাইদের ছাদের উপর থেকে পেলে দিয়েছে, মর্মান্তিক হামলা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের একটাই চিন্তা তারা চাকসু নির্বাচনকে বানচাল করতে হবে। আমরা কখনও চাকসু বানচাল হতে দিবনা। আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করেছি ভবিষ্যতেও করে যাবো। আমাদেরকে কখনও অত্যাচার করে, ট্যাগিং করে, প্রোপাগাণ্ডা চালিয়ে দমিয়ে রাখতে পারবেনা। আমরা প্রশাসনকে বলবো আপনারা যদি সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে না পারেন তাহলে আপনারা সম্মানের সাথে পদত্যাগ করুন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।