ডেস্ক রিপোর্ট:
পারিবারিক বিরোধের জের ধরে সন্দ্বীপ উপজেলার ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নৃশংস ভাবে হামলা চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
বুধবার ( ১৭সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেলিশ্যার বাজারে পাশে ঘটনা ঘটে।
নিহত শিশু আলী হোসেন স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র এবং মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক বিবাদের কারণে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় জাহাঙ্গীর আলম শিশুটিকে মাথায় আঘাত করেন। এতে শিশুর মুখ ও কান থেকে রক্তক্ষরণ শুরু হয়।
আহত অবস্থায় দ্রুত শিশুটিকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার সময় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।