দক্ষিণ পূর্ব

সবাইকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে: ফরিদা খানম

shakhawat sohan
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫
পঠিত :
সবাইকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে: ফরিদা খানম
নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে সবাইকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদান জাতি আজীবন স্মরণ রাখবে।

সোমবার (১৪ জুলাই) নগরীর পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

 জেলা প্রশাসক বলেন, ‘জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজের আমরা উদ্বোধন করলাম। আগামী ৫ আগস্ট একযোগে সারা বাংলাদেশে এটার উদ্বোধন হবে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দায়দায়িত্ব সরকার নিচ্ছে বা নিয়েছে। ‍জুলাইয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা চট্টগ্রামে সরকারি হসপিটালের পাশাপাশি দুই-তিনটা প্রাইভেট হাসপাতালও প্রস্তুত রেখেছি। সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আকতার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ প্রমুখ।

/রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।