দক্ষিণ পূর্ব

জাতীয় সমাবেশ সফল করতে ফটিকছড়িতে জামায়াতের লিফলেট বিতরণ

mainulislam
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
পঠিত :
জাতীয় সমাবেশ সফল করতে ফটিকছড়িতে জামায়াতের লিফলেট বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাই  ঢাকার সমাবেশ সফল করতে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে।  

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ফটিকছড়ির বিবিরহাট বাসস্টেশনে দলটির নেতারা লিফলেট বিতরণ করেন৷ 
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ। এসময় তিনি সবাইকে ১৯ জুলাইয়ের সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।এসময় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা অফিস সম্পাদক মোহাম্মদ আবু জাফর, ফটিকছড়ি পৌরসভা জামায়াতের সভাপতি জিয়া উদ্দিন রুবেল, পৌরসভা সেক্রেটারি তারিকুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি খন্দকার মহিউদ্দিন।

কর্মসূচিতে স্থানীয় ইউনিটের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে বেগবান করতেই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলায় সমাবেশকে সফল করতে এ ধরনের গণসংযোগ ও প্রচার কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।