দক্ষিণ পূর্ব

“সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’ আত্মপ্রকাশ”

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ জুন ২০২৬
পঠিত :
“সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’ আত্মপ্রকাশ”

ফাইল ছবি

সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।

 

মঙ্গলবার ( ২ জুন ) রাজধানীতে অনুষ্ঠিত সম্পাদকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শফিক রেহমানকে আহ্বায়ক এবং মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, আবদুল হাই শিকদার, মারুফ কামাল খান সোহেল, আযম মীর শাহীদুল আহসান, মোকাররম হোসেন, শফিকুল আলম, শহীদুল ইসলাম, শান্তনু ইসলাম সুমিত, ওসমান গনি মনসুর এবং মুকতাবিস উন নূর।

 

বৈঠকে সম্পাদকরা দেশের সংবাদমাধ্যম খাতে পেশাগত পরিবেশ, স্বাধীন সাংবাদিকতা এবং সম্পাদকদের মর্যাদা ও অধিকার রক্ষায় একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ এবং জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদকদের অংশগ্রহণে শিগগিরই একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠকে অংশগ্রহণকারী সম্পাদকরা বলেন, গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। সেই লক্ষ্যেই ন্যাশনাল এডিটরস কাউন্সিল কাজ করবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।