নিজস্ব প্রতিবেদক:
দেশে অরাজকতা বেড়ে গেছে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
তিনি বলেছেন, ধর্ষণ, চুরি-ডাকাতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানাচ্ছি।
রবিবার (২৩ মার্চ) ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সরওয়ার আলমগীর বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও থেমে নেই তার ষড়যন্ত্র। একের পর এক এদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের দোসররা। প্রশাসনের আশেপাশে ঘুরাঘুরি করছে। তাই তাদের গ্রেফতার করার দাবী জানাচ্ছি। উত্তর ফটিকছড়িতে ৫ আগস্টের পর যে হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার দাবী জানাচ্ছি।
নারায়ন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার মো. আবুল বশরের সভাপতিত্বে ও মীর আলী আকবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহিন উদ্দিন আজম তালুকদার, মাষ্টার আবু তাহের চৌধুরী, মাষ্টার এনামুল হক, আবুল বশর, নাছির উদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরী, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মো. হানজালা, একরামুল হক, মো. মোস্তাফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, আনিছুর রহমান টিটু প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।