নিজস্ব প্রতিবেদক
সরকারের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর)বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, কলা ঝুপড়ি, পুরাতন কলা ভবন ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
নেতারা বলেন, জনবান্ধব সরকার বিগত ১৮০ দিনে যেসব সাফল্য ও অর্জন করেছে তা জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে।
মিছিলে ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর সহ-সভাপতি আহসান হাবীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও মো. জাবেদ, রেদোয়ান আহমেদ, রাজিব হোসেন, মেহেদী হাসান নয়ন, মুক্তাদির রাহমান মুনিম, ফাইরুজ সাদাফ দ্বীপ, তাছিন আল সাদমান, কাজী শাহরিয়ার আহমেদ, দপ্তর সম্পাদক মো. রুকনুদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আকাশসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নেতারা আরও বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল মাঠে থাকবে।
এমএ/ আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।