বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল ইউনুস বলেছেন, সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক খেদমতের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন দক্ষ দায়িত্বশীলই সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
থানা আমির আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোরআন ও হাদিসের আলোকে দরস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ ড. আবুল কালাম আজাদ। তিনি দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন গঠন, নিয়মিত আমল ও নৈতিক চরিত্রের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা শাখার সহকারী সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন। এতে স্থানীয় নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সমাপনী বক্তব্যে থানা আমির আবদুল হান্নান চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘটে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।