দক্ষিণপূর্ব ডেস্ক
দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট মো. হেলাল সিকদারের পিতা মুফিজুল হক সিকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
জানা যায়,সম্প্রতি বাসায় পড়ে গিয়ে তাঁর একটি হাঁড় ভেঙে যায়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মুফিজুল হক সিকদার স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।