দক্ষিণ পূর্ব

প্রয়াত বিএনপি নেতার সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

sathi
প্রকাশ : ২২ মার্চ ২০২৫
পঠিত :
প্রয়াত বিএনপি নেতার সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান


নিজস্ব প্রতিবেদক 
চট্টগ্রামের হালিশহর ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতা মোহাম্মদ ইউনুসের তিন সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাঈদ আল নোমান।

শনিবার (২২ মার্চ) ওই ওয়ার্ডের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন দিপ্তী, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, হালিশহর থানা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা বিএনপি নেতা জানে আলম, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা সাঈদ আল নোমান বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম আমৃত্যু সাম্য ও মানবতার কল্যাণে কাজ করে গেয়েছিলেন। ওনারই অনুসৃত পথে হেঁটে চলেছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হৃদয়ে দেশপ্রেম এবং মানবপ্রেম নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে তিনি আমাদের নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি সর্বদা গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মী ও দেশবাসীর পাশে একজন মহান অভিভাবকের ন্যায় যেমন ছায়া হয়ে ছিলেন। ঠিক একইভাবে সাধারণ অসহায় মানুষের নানাবিধ সেবামূলক কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত।'

তিনি আরও বলেন, দেশের চর্তুকোণে জনাব তারেক রহমানের সেবামূলক কাজের বিস্তৃতি রয়েছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান সারা জীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন, আস্থার শেষ আশ্রয়স্থল ছিলেন।'

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।