দক্ষিণ পূর্ব

সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

মনির ফয়সাল
প্রকাশ : ৭ জানুয়ারী ২০২৬
পঠিত :
সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
দক্ষিণপূর্ব ডেস্ক

নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার দেশ-বিদেশে আলোচিত সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে ‘সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে চান্দগাঁওস্থ ফরচুন স্পোর্টস অ্যারেনায়ে আয়োজিত টুনার্মেন্টের উদ্বোধন করেন এভারেস্টসহ ৪টি আট হাজারী পর্বত বিজয়ী একমাত্র বাংলাদেশী পর্বাতারোহী ডা. বাবর আলী।

এসময় তিনি বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এমন একটি টুর্নামেন্ট আয়োজন এবং অংশগ্রহণ খুবই প্রশংসার দাবিদার। সাগর-রুনির স্মৃতি অম্লান রাখতে এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান তিনি।

ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে টিম সাঙ্গু ২-১ গোলে টিম হালদাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে টিম কর্ণফুলী ২-০ গোলে টিম মাতামুহুরীর নিকট পরাজিত হয়। প্রথম দিন আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচ পরিচালনা করছেন ফিফার তালিকাভুক্ত রেফারি নয়ন এবং বাফুফে তালিকাভুক্ত রেফারি রানা।

আগামী ১০ জানুয়ারী পর্দা নামবে এই টুর্নামেন্টের। ওই দিন ফাইনাল খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।