দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা, গুলি ছোড়ার অভিযোগ

RAFIQ HYDER
প্রকাশ : ৯ জানুয়ারী ২০২৬
পঠিত :
সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা, গুলি ছোড়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গাড়িতে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাসস্টেশনসংলগ্ন ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতারা জানান, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তারা। কর্মসূচি শেষে চন্দনাইশে ফেরার পথে এম এ হাসেমসহ নেতা-কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গাড়ির দিকে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

হামলার শিকার এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। তিনি বলেন, চালকের দ্রুত ও দক্ষতায় আমরা প্রাণে বেঁচে গেছি। গাড়ির কাচ ভেঙে গেলে তার আঘাত লাগে। গাড়িতে আমার সঙ্গে আট থেকে নয়জন নেতা-কর্মী ছিলেন।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক বলেন, রাত ১১টার দিকে বাজালিয়া এলাকায় এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলি ছোড়ার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।