নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা ও পৌরসভা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলা সদর সড়কে এ র্যালির আয়োজন করা হয়ে।
পৌরসভা জামায়াতের আমীর মাওলানা হামিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমযানে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। রমজান মাসে পবিত্রতা রক্ষায় সকল হোটেল-রেস্তোরা দিনের বেলায় বন্ধ রাখতে হবে। সকল প্রকার অশ্লীলতামুলক কাজ বন্ধ রাখতে হবে। অবিলম্বে জামায়াতে ইসলামী সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।
এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, জেলা শূরা সদস্য এম ওয়াজেদ আলী, উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন, পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহাঙ্গীর আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, ফৌজুল কবির, মাওলানা মাহমুদুল হক, কামরুল ইসলাম, আইয়ুব আলী, রফিক উদ্দিন প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।