দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় রাতের আধারে ২২ রোহিঙ্গা আটক

RAFIQ HYDER
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫
পঠিত :
সাতকানিয়ায় রাতের আধারে ২২ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাতকানিয়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত আরও ১২ জন রোহিঙ্গাকে আটক করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান রাতে মোট ২২ জন রোহিঙ্গা আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের পর আটককৃতদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।