দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় সমাজ কল্যাণ সংস্থার বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১২ জুন ২০২৬ ০৬:১২ বিকাল
পঠিত : ৪
সাতকানিয়ায় সমাজ কল্যাণ সংস্থার বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিযোগিতা পরিদর্শন

Degchibarictg

চট্টগ্রামের সাতকানিয়ায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার সকাল থেকে উপজেলার ৫টি নির্ধারিত কেন্দ্রে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় সাতকানিয়া ও লোহাগাড়া অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়। যেখানে ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১শ ৩২ জন প্রতিযোগী নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরে।

 

এ জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বইপাঠ প্রতিযোগিতা প্রকল্পের চেয়ারম্যান ডক্টর এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করতে এই আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ ও আলোকিত সমাজ গঠনে সমাজ কল্যাণ সংস্থার এই ধারাবাহিক উদ্যোগকে তারা সাধুবাদ জানান।

 

প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতকানিয়া ও লোহাগাড়ার ৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রগুলো ছিলো চিব্বাড়ী এম. এ. মোতালেব কলেজ, গারাংগীয়া ইসলামীয়া কামিল মাদরাসা, সাতকানিয়া মডেল হাই স্কুল, আধুনগর ইসলামীয়া কামিল মাদরাসা এবং পদুয়া দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসা।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আ. ন. ম নোমান, অধ্যক্ষ আবু মূসা মুহাম্মদ খালেদ জমীল, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক এবং সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।