দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ মে ২০২৬
পঠিত :
সাতকানিয়ায়  স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সাতকানিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং তার সঙ্গে থাকা আরেক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল ও ছদাহা ইউনিয়নের পাহাড়ি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, দুই কিশোরী বেড়াতে গিয়ে ফেরার পথে মাছের খামারের সাত শ্রমিক তাদের জোরপূর্বক পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় অপর কিশোরীকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয়।

 

মামলার পর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার মো. ছৈয়দ (১৫), মো. মানিক ইসলাম (২০), আব্দুর রহিম (১৮) এবং বাজালিয়া ইউনিয়নের মো. রাকিব (২০)।

 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে  । 

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।