দক্ষিণ পূর্ব

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১ মার্চ ২০২৬ ০৫:২২ বিকাল
পঠিত : ১১
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

ছবি:

Degchibarictg

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে "সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন" এর আহ্বায়ক কমিটি। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।

 

সভায় সর্ব সম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।

 

এছাড়াও ইঙ্গিত প্রতিদিনের সম্পাদক আফজালী রহমান, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বিজয় টিভি ও ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হককে সদস্য করা হয়।

 

সভায় আগামী ৯০ দিনের জন্য উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।