দক্ষিণ পূর্ব

সাদিয়াস কিচেনে ইঁদুর-তেলাপোকা : ৩ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
পঠিত :
সাদিয়াস কিচেনে ইঁদুর-তেলাপোকা : ৩ লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদে অবস্থিত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'সাদিয়াস কিচেন’ -এর প্রধান রান্নাঘরে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা -র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।

 

অভিযানকালে রান্নাঘরে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পচা ডিম ও পচা ব্রেডক্রাম্প ব্যবহার, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির অবাধ বিচরণ, ফ্রিজারে উচ্ছিষ্টাংশের সঙ্গে মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণের স্থানেই মুরগির খামার পরিচালনা, খোলা ড্রেনেজ এবং একই ফ্রিজারে মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো নানা অনিয়ম ধরা পড়ে।

 

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ নিবন্ধন ব্যবহার করে খাদ্য উৎপাদনের বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অনিয়ম নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

 

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা করে।

 

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আর এইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।