দক্ষিণ পূর্ব

সিআরবিতে রেলওয়ে'র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

sathi
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫
পঠিত :
সিআরবিতে রেলওয়ে'র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ডেস্ক রিপোর্ট 
চট্টগ্রাম শহরের প্রাচীনতম স্থাপনার ঐতিহাসিক ও সংরক্ষিত এলাকা সিআরবি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ উপলক্ষে আজ শনিবার  (৫ এপ্রিল) সকালে  সরেজমিন পরিদর্শন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। 

এতে অন্যদের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন ,প্রধান প্রকৌশলী  মোঃ আবু জাফর মিঞা,প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ইবনে সফি আব্দুল আহাদ, আরএনবি পূর্বের কমান্ডেন্ট  মোঃ আশাবুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কামরুজ্জামান বক্তব্য রাখেন। 

এতে রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা   তাহমিনা আহমেদ, পাহাড়তলী রেলওয়ে কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মো. শাহ আলম,রেলওয়ে এমপ্লয়িজ লীগের কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সিআরবি শুধু রেলওয়ের নয়, এটি চট্টগ্রামের প্রাণ ও ঐতিহ্যের অংশ। তাই এর পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আলোচনায় সিআরবি এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। অভিযান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।