চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় কোনো নতুন স্থাপনা বা হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচু তলা এলাকায় নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মেয়র।
এদিন বিকালে সিআরবি এলাকায় ‘রেলওয়ের প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের স্থান’ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী শেখ রবিউল আলমের।
শনিবার একাধিক সংগঠন বিবৃতি দিয়ে সিআরবিতে বেসরকারি হাসপাতাল প্রকল্প স্থায়ীভাবে বাতিলের দাবিও জানিয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অনেক কথা আসছে সিআরবি নিয়ে। আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, যে এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না।
মেয়র বলেন, উনিও (রেলপথ মন্ত্রী) এ ব্যাপারে একমত। উনি বলেছেন, পুরানো যে হসপিটালটা আছে সেই হসপিটালটা উনি দেখবেন। ওই হসপিটালটার ইনফ্রাসট্রাকচার, দরকার হলে ওটা ভেঙে কিভাবে একটা সুন্দর হসপিটাল করা যায়। এটাও আমাদের সময়ের দাবি যেহেতু ওই হসপিটালটায় রোগী আসে না।
মেয়র আরও বলেন, কাজেই এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি ইতিমধ্যে। একটা পূর্ণাঙ্গ মেডিকেল হসপিটাল এবং কলেজের কথা বলেছি। কাজেই ওই জায়গায় আমরা হয়ত বা আশা করতে পারি পুরনো বিল্ডিংয়ে। কিন্তু নতুন কোন স্থাপনা সেখানে হবে না।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।