দক্ষিণ পূর্ব

সিএমপিতে রদবদল: দুই থানায় নতুন ওসি, বদলি ৭ পরিদর্শক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬
পঠিত :
সিএমপিতে রদবদল:  দুই থানায় নতুন ওসি, বদলি ৭ পরিদর্শক

সিএমপি ফাইল ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এ ব্যাপক রদবদল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ মোট সাতজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে সিএমপির বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছে।

এছাড়া, খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানায় স্থানান্তর করা হয়েছে। সিএমপি পুলিশ লাইন্স থেকে মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

নগর গোয়েন্দা বিভাগেও (ডিবি) পরিবর্তন আনা হয়েছে। পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই হিসেবে সিটি গেট ট্রাফিক বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনারের কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।