দক্ষিণ পূর্ব

সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ০৩:১৯ দুপুর
পঠিত : ১৬২
সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে বদলি করা হয়েছে। একই আদেশে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ওয়াহিদুল হক চৌধুরীকে সিএমপি থেকে সরিয়ে ট্যুরিস্ট পুলিশ, ঢাকায় অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা নাজমুল হাসান, পিপিএম-সেবাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই বদলি ও পদায়নের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।