দক্ষিণ পূর্ব

সিটি কলেজের ঘটনায় সিসিটিভি দেখে জড়িতদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম মহানগর বিএনপির

Masud forhan
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
পঠিত :
সিটি কলেজের ঘটনায় সিসিটিভি দেখে জড়িতদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম মহানগর বিএনপির

বিএনপির লোগো

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। একই সঙ্গে ছাত্রদদলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

বিবৃতিতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, গত মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর একটি ‘গুপ্ত’ গোষ্ঠী পরিকল্পিতভাবে হামলা চালায়।


এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ স্বাভাবিক ধারায় এগিয়ে গেলেও একটি স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।


শিক্ষার্থীদের সহাবস্থান নষ্ট করতেই এ ধরনের হামলা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াললেখনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতার বহিঃপ্রকাশ।

 

নেতারা দাবি করেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


এ ছাড়া ক্যাম্পাসে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।