নকশা বহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার দায়ে নগরীর উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হালিশহর এক্সেস রোডের উৎসব সুপারমার্কেটের আউটলেটটিকে এ জরিমানা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএ’র জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয়সহ (ডেভিয়েশন) বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট। ২৭ নভেম্বরের মধ্যে ব্যত্যয়কৃত অংশ সংশোধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আগ্রাবাদ এক্সেস রোড এর 'স্বপ্ন সুপার শপ' কে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে এবং 'শেফ লউঞ্জ' নামে একটি রেস্টুরেন্টকে সীলগালা করেছে সিডিএ।
জেআরজে
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।