দক্ষিণ পূর্ব

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে বাংলাদেশ

shakhawat sohan
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫
পঠিত :
সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক 

প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ফলে একমাত্র পেসার হিসেবে একাদশে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশে যারা আছেন— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মাহিদুল ইসলাম।

প্রথম ম্যাচে স্পিন নির্ভর বোলিং আক্রমণে জয় পাওয়া টাইগাররা আজও একই কৌশল নিয়েই নামছে মাঠে। সিরিজ নিশ্চিত করতে মিরাজদের লক্ষ্য একটাই—দ্বিতীয় ম্যাচে জয়।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।