দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডের কুমিরায় বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
পঠিত :
সীতাকুণ্ডের কুমিরায় বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ছবি: দক্ষিণপূর্ব

সীতাকুণ্ডের কুমিরায় বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সীতাকুণ্ডের কুমিরায় লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এবং স্থানীয় সমাজসেবক জগলুল হোসেন নয়নের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন কামরুজজামান লিটন। এসময় তিনি বলেন, অন্ধত্ব নিবারণে বিশ্বব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সমাজকর্মী ও মানবিক ব্যক্তিদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

 

লায়ন কামরুজজামান লিটন বলেন, অন্ধ মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বন্ধন লায়ন্স ক্লাব যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। লায়ন্স ক্লাবের সঙ্গে স্থানীয় সমাজকর্মী ও মানবিক ব্যক্তিদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করলে অন্ধত্ব নিবারণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

 

তিনি বলেন, বন্ধন লায়ন্স ক্লাব অতীতেও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে সীতাকুণ্ডের হাজার হাজার মানুষ চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

 

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন আবু তাহেরের সভাপতিত্বে এবং সদ্য প্রাক্তন সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি, লায়ন পারভেজ, লায়ন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, লিও ক্লাবের সভাপতি আজমাইন আদিল চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

 

ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন। দিনব্যাপী আয়োজনে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩৯ জন রোগীকে ছানি অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব রোগীর আগামী ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

 

জেএফআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।