দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

sathi
প্রকাশ : ২১ জুন ২০২৫
পঠিত :
সীতাকুণ্ডে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগীর পিতা নুরুল আফছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ফাতেমা আক্তারের শাশুড়ি সাজেদা আক্তার ও তার স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো. আলমগীর বলেন, নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে ১নং আসামি সাজেদা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। আরেক আসামি মুসলিম উদ্দিন গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহবধূ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী মুসলিম উদ্দিন ও তার পরিবার। গত ১৪ জুন পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী আবারও মারধর করে। পরে ফাতেমাকে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা। তার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা। পাঁচদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার রাতে চমেক হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় শনিবার সকালে ফাতেমা আক্তারকে আগুন দিয়ে হত্যার অভিযোগে স্বামী মুসলিম উদ্দিনের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলনে ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।