দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাসের চাপায় পথচারী নিহত, আহত ৬

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
পঠিত :
সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাসের চাপায় পথচারী নিহত, আহত ৬

ছবি সংগৃহীত

সীতাকুণ্ডে যাত্রীবাহী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত ব্যক্তিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থল পথচারী ও বাস উল্টে ছয়জন আহত হয়েছেন। 

 

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর মোট সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।