দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ২

RAFIQ HYDER
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫
পঠিত :
সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ২
সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় পানের একটি মিনি ট্রাক উল্টে গিয়ে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। 

গুরুতর আহতরা হলেন- তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। আহতদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, হাইদগাঁও গ্রামের পানচাষীরা মীরসরাই মিঠাছড়া বাজারে সপ্তাহে দুই-তিনবার রাতে পানের ট্রাক নিয়ে যান। শনিবার রাতেও তাদের পানের ট্রাকটি সীতাকুণ্ডের মাইলের মাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমল ও সমীর মারা যান।

পল্লী চিকিৎসক রূপক নন্দী জানান, ট্রাক উল্টে যাওয়ায় দুইজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, নিহতরা পান ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশের তদন্ত চলছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।