চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা মামলায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্রও উদ্ধার করা হয়।
রবিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আরিফ হোসেন, ফখরুল, মান্নান, ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ ও নুর আহমদ রনি।
যুবদল কর্মী হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।