দক্ষিণ পূর্ব

চিকিৎসা পেলেন ৪ শতাধিক রোগী

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

saiful
saiful
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৫:৩১ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৩
সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা
Degchibarictg



চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং শিশু ক্যানসার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সীতাকুণ্ডের দোয়াজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবলি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লু স্কাই ও লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী।

কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা এবং দুই শতাধিক ব্যক্তির ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। চক্ষু চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি অপারেশনের জন্য ২২ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে জানানো হয়। পাশাপাশি শিশু ক্যানসার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ। প্রধান আলোচক ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামছুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও লায়ন শারমিন সুলতানা মৌ এর সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ারপার্সন  লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল এমজেএফ,ডিস্ট্রিক্ট হিউম্যানিটেরিয়ান এফোর্ট চেয়ারপার্সন লায়ন মো.হোসাইন রানা এমজেএফ,ডিস্ট্রিক্ট কালচারাল  চেয়ারপার্সন লায়ন এম এ মুছা বাবলু এমজেএফ,আডিস্ট্রিক্ট আইটি চেয়ারপার্সন এবং লিও লায়ন কোর্ডিনেটর লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি,রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার (এডমিন) লায়ন আবদুল্লাহ আল কাদের,রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার(অ্যাক্টিভিটিস) লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন একরামুল হক ভুঁইয়ান, লায়ন মোঃ আনিছুর রহমান,রিজিওন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন মোহাম্মদ নুরুল আলম,রিজিওন চেয়ারপারসন (এক্টভিটিস) লায়ন মো. গিয়াস উদ্দীন, রিজিওন চেয়ারপার্সন লায়ন নেয়ামত উল্লাহ খাঁন,  জোন চেয়ারপার্সন  লায়ন কামাল উদ্দিন ভুঁইয়া, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা,  লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবলির প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ। লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই এর প্রেসিডেন্ট লায়ন সুমন দাস, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশির প্রেসিডেন্ট লায়ন রাশেদা আক্তার মুন্নি ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আবুল হাসনাত, ক্লাব ট্রেজারার লায়ন নুর খান, ক্লাব ট্রেজারার লায়ন মোহাম্মদ কাওসারউজ্জামান, লিও ক্লাব এডভাইজার লায়ন রেহান উদ্দীন,জয়েন্ট সেক্রেটারি লায়ন আলিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন প্রফেসর নাজিমুজ্জামান রাসেদ, লায়ন মো. আরাফাত এলাহীসহ জেলা লিও ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর লিও প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ অন্যান্য লিও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লায়ন্স ক্লাবের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে মানবিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে অভিহিত করেন উপস্থিত অতিথিরা।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।