নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফ্যাসিবাদের আমলে বহু মামলার আসামি, নির্যাতিত মামুন রেজা চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও তার দোকান-বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় পৌরসদরের গোডাউন রোড়ে মামুন রেজার বাড়িতে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের স্ত্রী তাসলিমা আক্তার৷
মামুন রেজা অভিযোগ করে জানান, গত ১৯ আগস্ট বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমানে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে স্বৈরাচার হাসিনার সময়ে দায়ের করা ব্যাংকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়৷ সেদিন রাতে পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদরে বিক্ষোভ মিছিল করে৷ একইদিন মামুন রেজা চৌধুরীর জন্মদিন উপলক্ষে একটি রেস্টুরেন্টে কেক কেটে তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা৷ কর্মসূচী থেকে ফেরার পথে সমন্বয়ক নামধারীরা তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে৷ একপর্যায়ে তারা বিএনপি নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে। এমনকি তারা বিএনপি নেতা কাউন্সিলর শামসুল আলম আজাদের গায়ে হাত তুলে।
তিনি আরও জানান, ওইসময় সমন্বয়ক নামধারীদের বুঝিয়ে ঘটনা মিমাংসা করা হলেও উগ্রপন্থী আচরণ দেখিয়ে তারা রাতে তার গোডাউন রোড়স্থ বাড়িতে হামলা করে এবং স্ক্রাপ লোহার দোকানে হামলা চালায়৷ এসময় তারা ২ লক্ষ টাকার স্ক্রাপ লোহা ও মামুনের ঘরে তান্ডব চালানোর সময় তার স্ত্রীর আট আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়৷ একইসময় আসামিরা তার বোন শিরিন আক্তার ও মিলি আক্তারকেও মারধর করে আহত করে৷
এ বিষয়ে মামুন রেজা চৌধুরী জানান, আমরা নেতাকর্মীরা লায়ন আসলাম চৌধুরীর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ফিরছিলাম৷ এসময় গোডাউন রোড়ে মুখে আসাদ, ইফতিসহ কয়েকজন আমাদেরকে বলতে থাকে আমরা নাকি যানজট করে মিছিল করতেছি। এসময় তাদেরকে বলা হলো আমরা দলীয় কর্মসূচী শেষ করে আসতেছি। কিন্তুু তারা আমাদের সাথে বাড়াবাড়ি করে৷ অথচ পুরো সীতাকুণ্ড যানজটে ভরা অবৈধ হকারেরা দখলে৷ তারা সেগুলো দেখে না৷ আমরা হেঁটে যেতে হয়তো ৫ মিনিট লাগতো৷ তারা এটাকে ইস্যু করে আমাদের সাথে ঝগড়া করে৷ পরে রাতে আমার বাড়িতে হামলা করে আমার স্ত্রীর শ্লীলতাহানি ও দুই বোনকে হামলা করা হয়৷
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র প্রতিনিধি মো. আসাদুজ্জামান ও নাফিজ হাসান ইফতি অভিযোগ করেন, ১৯ আগস্ট সন্ধ্যায় রাস্তা ব্লকেড করে জম্মদিন পালন করছিলেন মামুন রেজা চৌধুরী। তখন রাস্তায় একটি অ্যাম্বুলেন্স আটকে যায়। লাইনম্যান তাদের সরে যেতে বললেও মামুন রেজা চৌধুরীর ছেলেরা লাইনম্যানকে হামলা করে। এসময় নিসআ সীতাকুণ্ড উপজেলার সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ লাইনম্যানকে বাঁচাতে গেলে তার উপরও হামলা চালানো হয়।
অপরদিকে থানা সূত্রে জানা যায়, দু'পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন৷ উভয়পক্ষের অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নিচ্ছে থানা পুলিশ।
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।