দক্ষিণ পূর্ব

সেতু নির্মাণে উপদেষ্টা বরাবর স্মারকলিপি

shakhawat sohan
প্রকাশ : ২৬ জুন ২০২৫
পঠিত :
সেতু নির্মাণে উপদেষ্টা বরাবর স্মারকলিপি
হাটহাজারী সংবাদদাতা:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনগণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের মাধ্যমে মিন্নাত আলি জিন্নাত আলি বশরত আলি গ্রামের জনগণ একমাত্র চলাচলের পথ হালদা নদীর শাখা খালের উপর একটি সেতু নির্মাণের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপি প্রদানের বিষয়ে ওই এলাকার সংবাদকর্মী মো. ইরফানুল ইসলাম বলেন, এলাকাটির চারদিক হালদা বেষ্টিত। একটি মাত্র স্থল পথ তার উপর সেতুটি ঝু্ঁকিপূর্ণ। ত্রিশ বছর যাবৎ চেস্টা করেও সরকারিভাবে একটি সেতু পাওয়া যায়নি। সম্প্রতি এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইউএনও মহোদয় সেতুটি পরিদর্শন করে আশ্বস্ত করেছেন। আজ (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আশা করছি সেতুটি নির্মাণে বর্তমান সরকার স্থানীয়দের হতাশ করবেন না।

এসময় মো. সিরাজ দৌল্লাহ, হাজী আবুল কাশেম, সিরাজুল ইসলাম, নোমান ছিদ্দিকী, হাফেজ নেজাম উদ্দিন সুহেল, মাসুদ করিম, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ তুষার, এমদাদুল ইসলাম, জাহঙ্গীর আলম, মোঃ ফোরকান, মোঃ নাছির উদ্দীন, শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। মাননীয় উপদেষ্টা বরাবর স্থানীয়দের দেয়া স্মারকলিপি যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেয়া হবে।

এমএএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।