দক্ষিণ পূর্ব

সেনাবাহিনী-টার্কিশ এয়ারলাইন্স সমঝোতা চুক্তি

shakhawat sohan
প্রকাশ : ৭ আগস্ট ২০২৫
পঠিত :
সেনাবাহিনী-টার্কিশ এয়ারলাইন্স সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ও তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) ঢাকায় দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এই চুক্তি সম্পাদিত হয়।

চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে সরকারি ও ব্যক্তিগত ভ্রমণে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

এটি সেনা সদস্যদের যাতায়াত ব্যয় হ্রাসের পাশাপাশি সরকারি অর্থের সাশ্রয়ও নিশ্চিত করবে। এছাড়াও, তারা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্স সুবিধা সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন, যা বিদেশে দায়িত্ব পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধি ও ব্যক্তিগত প্রয়োজনে যাতায়াতে সহায়ক হবে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।