আজ বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারের ৭টি এবং সৌদিয়ার ৫টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ৬টি করে, সালামএয়ারের ৪টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট স্থগিত হয়েছে।
সৌদি আরবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকিতে দেশটির আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-রিয়াদ রুটে ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত ও নতুন ফ্লাইটের সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। জরুরি প্রয়োজনে সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।