দক্ষিণ পূর্ব

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত

Masud forhan
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫
পঠিত :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্যের পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান মো. তৈয়ব। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নং সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। 

এ সময় তার পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবক আহত হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি পুলিশের একটি টিম তদারকি করছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।