দক্ষিণ পূর্ব

হঠাৎ অসুস্থ হয়ে এমপি ‘নদভী‘ চমেক হাসপাতালে

RAFIQ HYDER
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫
পঠিত :
হঠাৎ অসুস্থ হয়ে এমপি ‘নদভী‘ চমেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম–১৫ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, বয়সের কারণে তিনি অসুস্থ হয়েছেন, তেমন গুরুতর কিছু নয়।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক এমপি নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমড় ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। আজ সকালে তার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ‘ওনার (নদভী) বয়স হয়েছে তাই অনেক ধরনের রোগে আক্রান্ত। আমাদের লোক ওনার সঙ্গে আছেন। তাই এখনো আপডেট জানতে পারিনি।’

-রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।