দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

RAFIQ HYDER
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫
পঠিত :
হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতেএক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৬২ বছর বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুনিয়াপুকুর এলাকার পশ্চিম পাশে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে একটি ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি পেশায় ভিক্ষুক ছিলেন। স্থানীয়দের মতে, সোমবার বিকেলে তাকে এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া সাম্প্রতিক লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।