দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ইসলামী আন্দোলন কমিটির দায়িত্বে ছাত্রলীগ নেতা

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫
পঠিত :
হাটহাজারীতে ইসলামী আন্দোলন কমিটির দায়িত্বে ছাত্রলীগ নেতা

হাটহাজারী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার নবগঠিত কমিটির সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদকের পদে শপথ গ্রহণ করেন ছাত্রলীগ নেতা মোর্শেদ প্রকাশ জিসান। এ নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাটহাজারী উপজেলার নবগঠিত কমিটিতে শপথ গ্রহণ করলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস গণীর অনুসারী হিসেবে পরিচিত মো. মোর্শেদ প্রকাশ জিসান। বিগত আওয়ামী সরকারের আমলে ছাত্রলীগের পরিচয় যত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এই মোরশেদ। জায়গা দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী নেতা ইউনুস গণির অনুসারী হওয়ায় ও পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদের ছায়াতলে থাকার কারণে মানুষ তেমন প্রতিবাদ করতে পারেনি। তবে আওয়ামী সরকার ক্ষমতাচুত্যের পর বেশ পাল্টাতে শুরু করে ছাত্রলীগের এই কর্মী। তার বড় ভাই  মামুনুর রশিদ ইসলামী আন্দোলনের সাথে জড়িত থাকার সুবাদে কৌশলে ছাত্রলীগ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা ২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদকের পদে শপথ গ্রহণ করেন। ছাত্রলীগের এই কর্মী পৌরসভার ৭ নং ওয়ার্ড আদর্শ গ্রাম মান্নান ড্রাইভারের পুত্র।

অভিযোগ রয়েছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে ইউনুস গণির অনুসারী হয়ে চন্দ্রপুর ভোট কেন্দ্রে ছাত্রলীগের ক্যাডার নিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়। দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে  বিজিবি পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের এক সপ্তাহ পরে ইউনুস গণির প্রভাব দেখিয়ে পশ্চিম আলমপুর খিলপাড়া জোরপূর্বক একজন ব্যক্তি ভবনের ছাদ ঢালাই করেছে ৫ লাখ টাকার বিনিময়ে পৌরসভা ছাত্রলীগের শাহেদকে দিয়ে। টাকা লেনদেনসহ ছাত্রলীগের ক্যাডারের দায়িত্বে ছিল এই মোরশেদ। এভাবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোরশেদ পরিস্থিতি বুঝে পল্টি মেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দিয়েছেন। এ নিয়ে পুরো হাটাজারী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাটহাজারী উপজেলা শাখার নবগঠিত কমিটির দায়িত্বে ছাত্রলীগ নেতার বিষয় জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মতিউল্লাহ নুরী জানান, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন এনসিপি বলেন কিংবা ছাত্র শিবির বলেন তারা তো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। তাই বলে কি তাদেরকে এখন ছাত্রলীগ বলতে পারবেন। সময়ের ব্যবধানে হেফাজত ইসলাম বাংলাদেশ হাসিনা কে কওমি জননী বলেছেন। তাই বলে কি হেফাজত ইসলাম আওয়ামী লীগ হয়ে গেছে। যারে নিয়ে অভিযোগ তার কোন পদ, পদবী কিংবা মামলা আছে। যদি থাকে তাহলে আমাকে দেন। সে হয়তো ভুল পথে ছিলো কিন্তু এখন থেকে সে ভালো পথে এসেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাটহাজারী উপজেলা শাখার নবগঠিত কমিটির দায়িত্বে ছাত্রলীগ কর্মী রাখা যায় কিনা জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ জানান, এ বিষয়ে কোন কিছু জানি না। তবে আমি খবর নিয়ে দেখছি।

শাহেদ/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।