দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
পঠিত :
হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি

হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যকে থানায় নেওয়া হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সঙ্গে ফিরোজের বিয়ে হয়।

 

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

হাটহাজারী মডেল থানার এসআই আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

 

তিনি আরও জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।