দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদল সভাপতি নিহত

RAFIQ HYDER
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫
পঠিত :
হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদল সভাপতি নিহত
 হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে অপি দাশ (২৬) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

 মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপি দাশ চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী।

ঘটনার পর হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে চৌধুরী এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেয়ার পথে মৃত্যু বরণ করেন। 

পুলিশ সূত্রে জানায় যায়, হামলার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার কর্মকর্তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।