দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

RAFIQ HYDER
প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫
পঠিত :
হাটহাজারীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুছাবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ১১ নম্বর সোয়াবিল ইউনিয়নের উত্তর হাঝিরখিল শাহ আমানত পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল জলিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মুছাবিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন কাঞ্চন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।