দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত

RAFIQ HYDER
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫
পঠিত :
হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত
হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে ডাকাতি। নগদ অর্ধলাখ টাকা লুট। এসময় সশস্ত্র ডাকাতদল দোকানির ছোটভাই সেনাসদস্যকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ সেনাসদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। 
শনিবার (২৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে পৌরসভা ৩নং ওয়ার্ড মেখল রোড শায়েস্তাখাঁ পাড়ায় গাউছিয়া স্টোরে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেনাসদস্য শহিদুল ইসলাম সায়েম (২৫) সিলেট ক্যান্টনমেন্ট ২৭ বীরে সৈনিক পদে কর্মরত রয়েছেন। কয়েকদিন আগে ছুটি এসেছিলেন। তিনি ওই এলাকার মোঃ রশিদুল এর পুত্র।

গাউছিয়া স্টোরের দোকানি আমিনুল ইসলাম বাবু বলেন, দোকানে মালামাল গুছানোর জন্য আমার বড়ভাই রাশেদ দোকান বন্ধ করতে দেরি করে। রাত ২টা ৪৫ মিনিটের সময় ৪ জন অস্ত্রধারী ডাকাত মাক্স পড়া অবস্থায় দোকানে ডুকে বড়ভাই রাশেদকে জিম্মি করে ক্যাশে থাকা টাকা হাতিয়ে নেয়। এমন দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখতে পেয়ে আমি ও আমার ছোটভাই সেনাসদস্য সায়েম দৌড়ে দোকানে আসি। এসময় ডাকাতদলেরা ছোটভাই সায়েমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাসস্ট্যান্ড আলিফ হসপিটালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক সিএমএইচে প্রেরণ করেন।

শায়েস্তাখাঁ পাড়া সমাজের সর্দার আলহাজ্ব মোঃ এজাহার মিয়া বলেন, শায়েস্তাখাঁ পাড়া বা হাটহাজারী কলেজ গেইট এলাকায় এরকম ঘটনা আর কখনো ঘটেনি। আইন শৃঙ্খলাবাহিনী আরো কঠোর অবস্থানে থাকলে আশা করি এরকম ঘটনা আর হবে না। সেনাসদস্য সায়েমের আমরা দোয়া করি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা সবকটা দিক বিবেচনা করে সবকটি ডোরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডাকাতদের যে উদ্দেশ্য থাকুক না কেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে সকলকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।