দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে প্রায় ৮০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাকিলা ফারজানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ জুলাই ২০২৬
পঠিত :
হাটহাজারীতে প্রায় ৮০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাকিলা ফারজানা

ছবি

হাটহাজারী উপজেলায় স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের (প্রথম পর্যায়) কাবিখা, কাবিটা ও টি.আর. প্রকল্পের আওতায় প্রায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। 

 

আজ শনিবার ফতেপুর ইউনিয়নের বাচা মিয়া তালুকদার বাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের শুভ সূচনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নিরাপদ ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে টেকসই সড়ক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আরও সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।