দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে রমজান ও ঈদ সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬
পঠিত :
হাটহাজারীতে রমজান ও ঈদ সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত পৌরসভার কাচারি সড়কসহ উপজেলার বিভিন্ন বিপণিবিতানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘রাজস্থান পাঞ্জাবী’ শোরুমসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ফুটপাত দখল, পণ্য ক্রয়-বিক্রয়ের সঠিক রসিদ সংরক্ষণ না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখার অভিযোগে ৫টি মামলায় ৫ জন দোকানিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাচারি সড়কের ‘রাজস্থান পাঞ্জাবী’ শোরুমের মুশফিকুর রহমানকে ২০ হাজার টাকা এবং জুয়েল নামে অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবু তাহের, লোকমান এবং মো. রায়হান রাজু—প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে মানুষ যেন নির্বিঘ্নে এবং ন্যায্যমূল্যে কেনাকাটা করতে পারে, তা নিশ্চিত করতেই এ ধরনের তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।